বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নে বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কাটাছরা ইউনিয়নের সাত্তার ভূঁইয়ারহাটে। গত সোমবার রাত প্রায় ১১টায় উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের উত্তর বামনসুন্দর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর গ্রামের খলিল মুন্সির ব্রিজসংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত প্রায় ১১টায় মাহফিল শেষে গাছের ডালে বাঁধা মাইক খুলতে গাছে ওঠেন মাইকম্যান মো. মোস্তফা। এ সময় গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার থেকে আগুন পুরো গাছে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মোস্তফা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।