বিদ্যুতের আলোয় মানুষ ছায়াও খুঁজে পাবে না: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে দুর্গম এলাকাতেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। মানুষ এমন সুবিধা পাবে যে বিদ্যুতের আলোয় রাতে তারার ছায়াও খুঁজে পাবে না। মতিয়া চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুর-২-এর নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, ‘সারের পেছনে কৃষক ছুটবে না, সে কথা প্রমাণিত হয়ে গেছে। এবার বিদ্যুতের আলোয় মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে না। এ কথারও প্রমাণ হবে। সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছিলাম। পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে সেখানে ১০ হাজার মেগাওয়াট উৎপাদিত হয়েছে।’