বিদ্যুতের আসা-যাওয়ায় ২০০ চালকল বন্ধের পথে
ঘন ঘন লোডশেডিং হওয়ায় নাটোরের গুরুদাসপুরে দুই শতাধিক চালকল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে এসব চালকলে কর্মরত প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুদাসপুর চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় দুই শতাধিক চালকল রয়েছে। এসব চালকল থেকে প্রতিদিন গড়ে এক লাখ মণ চাল উর্যাপাদন করা হয়। কিন্তু গত কয়েক মাস ধরে এসব চালকলে দিন-রাত মিলিয়ে গড়ে দু-তিন ঘণ্টা বিদ্যুর্যা সরবরাহ করা হচ্ছে। বিদ্যুর্যাসংকটে এসব চালকলে চাল উর্যাপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বামনকোলা মহল্লার ভাই ভাই চালকলের মালিক সিদ্দিকুর রহমান সরকার অভিযোগ করেন, নাটোর পল্লী বিদ্যুর্যা সমিতি-২ এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মজিবুল হক গুরুদাসপুর উপকেন্দ্রের পাঁচটি ফিডার থেকে বিদ্যুর্যা সরবরাহ দিয়ে থাকেন। ডিজিএম একটি ফিডারের অধীন তাঁর পছন্দের আটটি চালকলে বেশি বিদ্যুর্যা সরবরাহ করে থাকেন (চাচকৈড় এলাকা)। এতে গাড়িষাপাড়া, বামনকোলা, সাহাপুর, শিকারপুর, কাছিকাটা, মশিন্দা এবং ধারাবারিষা ইউনিয়ন এলাকায় রাত-দিন মিলিয়ে দুই-এক ঘণ্টা বিদ্যুর্যা পাওয়া যায়। এতে এসব এলাকায় (চার নম্বর ফিডারের অধীন) চালকলগুলোয় চাল উর্যাপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে প্রতিদিন হাজার হাজার শ্রমিককে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে। বিদ্যুর্যা সরবরাহে বৈষম্য করায় চালকলের মালিকেরা ডিজিএম মজিবুল হককে অপসারণ ও তাঁর শাস্তি দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছেন।উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, চার নম্বর ফিডারের আওতায় তার তিনটি চালকল ও একটি সুটার মিল (চাল প্রক্রিয়াজাত মেশিন) রয়েছে। এসব মিলে প্রতিদিন গড়ে এক হাজার বস্তা চাল উর্যাপাদিত হয়, কিন্তু বিদ্যুর্যা না পাওয়ায় এখন ছয় দিনেও ১০০ বস্তা চাল উর্যাপাদন হচ্ছে না। এতে করে বাজারে চালের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে চুক্তি করার পরও গুদামে চাল সরবরাহ করতে পারছেন না মিলাররা। চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক আরও বলেন, প্রতিদিন গড়ে ৩০ হাজার টাকার ক্ষতি হচ্ছে। তা ছাড়া ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের টাকা নিয়েও টেনশন পোহাতে হচ্ছে চালকল মালিকদের। বিদ্যুতের এ সমস্যা নিয়ে ডিজিএম মুজিবুল হকসহ বিভিন্ন পর্যায়ে দেন-দরবার করার পরও বিদ্যুর্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। নাটোর পল্লীবিদ্যুর্যা সমিতি-২ এর ডিজিএম মো. মজিবুল হক জানান, গুরুদাসপুরে ১০ মেগাওয়াট বিদ্যুর্যা চাহিদার বিপরীতে মিলছে মাত্র ২ দশমিক ৫ মেগাওয়াট। এ কারণে চাহিদা মেটানো যাচ্ছে না। চাল উর্যাপদানকারী অঞ্চল হওয়ায় বিশেষ বিবেচনায় এখানে আরও দুই মেগাওয়াট বিদ্যুর্যা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দুই মেগাওয়াট পেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।