প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার আলোক উৎসব উদ্যাপন করবে সরকার। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ সপ্তাহও শুরু করা হবে।
গতকাল সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বক্তৃতা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বর্তমানে ১০ হাজার ২১৩ মেগাওয়াট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোক উৎসব ও বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করবেন। একই সময়ে রাজধানীর হাতিরঝিলে আতশবাজি ও লেজার শোর আয়োজন করা হয়েছে।