বিদ্যুতের খুঁটির চাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ফুটানিবাজার ভগবানপুর গ্রামে গত মঙ্গলবার বিদ্যুতের খুঁটির চাপায় তালহা মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তালহা ওই গ্রামের বিজিবি সদস্য আবু তায়েবের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফুটানিবাজার ভগবানপুর গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনকাজ শুরু হয়। স্থাপনের জন্য পল্লী বিদ্যুতের গাড়ি থেকে খুঁটি নামানো হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে তালহা পাশের বাড়ি থেকে ওই গাড়ির পাশ দিয়ে নিজের বাড়ি ফিরছিল। গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ একটি খুঁটি তালহার ওপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।