বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের বিসিক শিল্প এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল মো. আরাফাত হোসেন ওরফে অনিক (৭) নামের এক শিক্ষার্থীর। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় বিসিকের দক্ষিণ পাশের সড়কে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরাফাত বিসিকের ফরিদ গ্রুপের শ্রমিক মো. আবুল বাশারের ছেলে। আরাফাত রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ করেন। আরাফাতের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পণ্ডিত বাজারসংলগ্ন নরউত্তমপুর গ্রামে।