বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার দুবলী গ্রামে গতকাল বুধবার ভোরে বিদ্যুতের তারে জড়িয়ে সোহেল বাদশা (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় রফিক (২৭) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোহেল পশ্চিম মরিচপট্টি গ্রামের কালাম বাদশার ছেলে। আহত রফিক একই গ্রামের কবির মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুকসেদপুর এলাকার আড়িয়লবিলে মঙ্গলবার রাতে নৌকায় করে মাছ ধরতে যান সোহেল ও রফিক। বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলে থাকা তারের নিচ দিয়ে যাওয়ার সময় তা নৌকার সঙ্গে জড়িয়ে যায়। তখন ঘটনাস্থলেই সোহেল মারা যান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা লাশটি উদ্ধার ও রফিককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।