বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা এলাকায় গতকাল রোববার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শ্রমিকের নাম চায়না আক্তার (২৫)। তিনি উপজেলার বাড়ইপাড়া এলাকার বিডি হেচং লিমিটেড নামের পোশাক কারখানায় চাকরি করতেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গতকাল দুপুরে সাড়ে ১২টার দিকে চায়না আক্তার বাসার ছাদের ওপর কাপড় শুকাতে যান। এ সময় একটি কাপড় ছাদে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। ওই কাপড় তুলতে গেলে তিনি তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।