বিদ্যুতের তারে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে রুহুল আমিন (১০) নামের একটি শিশু মারা গেছে। সে উপজেলার চণ্ডীভোগ গ্রামের সৈয়দ তৈয়ব আলীর ছেলে।
গতকাল সকালে রুহুল আমিন ভুঁইয়াগাতী-তাড়াশ সড়কের নিমগাছিতে সড়কের পাশে ঘাস কাটছিল। এ সময় সড়কের পাশ দিয়ে যাওয়া শ্যালোচালিত মেশিনের একটি তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে রুহুল আমিন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।