বিদ্যুতের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষুব্ধ গ্রাহকেরা স্থানীয় বিদ্যুতের কার্যালয় ঘেরাও করেন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ওই সময় উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও মিটার পাঠক শহিদুল ইসলাম গ্রাহকদের হাতে লাঞ্ছিত হন। বিকেল চারটার দিকে তাঁরা সখীপুর-ঢাকা সড়কসহ পাঁচটি সড়ক বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রমজান মাস শুরুর পর থেকেই এলাকায় দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ থাকে না। l