বিদ্যুতের দাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজারে বেলা তিনটার দিকে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সুনামগঞ্জে দুই মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে বলে প্রচার করলেও লোডশেডিং কমেনি। উল্টো ভোগান্তি আরও বেড়েছে।