বিদ্যুতের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লৌহজং এলাকায় কয়েক দিন ধরে প্রায়ই রাতে বিদ্যুৎ থাকে না। আশপাশের গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে।