বিদ্যুতের দাবিতে কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকেরা ডিমলা পল্লী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন।জাতীয় কৃষক সমিতি ডিমলা শাখার উদ্যোগে সকালে কৃষকেরা ডিমলা উপজেলার সর্দারহাট এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয় এবং বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।জাতীয় কৃষক সমিতি ডিমলা শাখার সভাপতি মহুবার রহমান বলেন, ‘কয়েক দিন ধরে দিনে-রাতে মিলে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় না। যে সময় বিদ্যুৎ থাকে, তখন লো ভোল্টেজের কারণে সেচপাম্প চালানো যায় না। এ কারণে আমাদের ২০০ মোটর পুড়ে গেছে এবং ২০০ হেক্টর জমির বোরো ধানের চারা মরে গেছে। আমরা পল্লী বিদ্যুতের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ক্ষতিপূরণ চাই।’ইউএনও মিজানুর রহমান বলেন, ‘কৃষকেরা বিদ্যুতের দাবিতে আন্দোলন করছে। আমি তাঁদের দাবি পূরণের ব্যাপারে আশ্বস্ত করলে তাঁরা শান্তিপূর্ণভাবে চলে যান।’নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান বলেন, ‘ডিমলায়ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে। আমি ডিমলার ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। আর সমস্যা থাকবে না।’