বিদ্যুতের দাবিতে চরভদ্রাসনে বিক্ষোভ কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুতের দাবিতে গত সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সোমবার রাত আটটার দিকে সদর বাজার থেকে মিছিল বের করা হয়। পরে মিছিলকারীরা বিদ্যুতের দাবিতে স্লোগান দিতে দিতে চরভদ্রাসন থানাসংলগ্ন উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা আধা ঘণ্টা ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে মিছিলটি সদর বাজারে ফিরে আসে এবং দুধহাটাসংলগ্ন খোলা জায়গায় সমাবেশ করে। সমাবেশে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. মোতালেব মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।