বিদ্যুতের দাবিতে ডিমলায় পবিস কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল বুধবার বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। বেলা ১১টার দিকে শতাধিক কৃষক ডিমলা-ডোমার সড়কের সরদারহাট এলাকায় পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করেন এবং কার্যালয়ের পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। দুপুর দুইটার দিকে ক্ষুব্ধ কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের কার্যালয়ে গিয়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ দেন। পল্লী বিদ্যুতের ডিমলা সরদার হাট কার্যালয়ের সহকারী জুনিয়র প্রকৌশলী আবদুল খালেক বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৪ মেগাওয়াট। সেখানে তাঁরা পাচ্ছেন আড়াই থেকে সর্বোচ্চ ছয় মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।