বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাস্তায় চুরি-ছিনতাই বন্ধ, চাষিদের সহজ শর্তে কৃষিঋণ প্রদান, পাটের ন্যায্যমূল্য নিশ্চিত, বন্ধ থাকা পাটকল চালু ও সারের দাম কমানোর দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণকমিটি এ সমাবেশের আয়োজন করে। এ দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওই গণকমিটির আহ্বায়ক আতাউর রহমান রেজা। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।