বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মিছিল করেছে।নবীনগরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে আদালত পুকুরপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে গেলে সমবায় মার্কেটের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এখানে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করা হয়। পরে তারা সাত দিনের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি সঞ্চারকলিপি দেয়। স্থানীয় জামাল হোসেন বলেন, ‘দিনে পাঁচ-ছয় ঘণ্টাও বিদ্যুৎ পাই না। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দুই-তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখিনি। রোজার আগে অবস্থার পরিবর্তন না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।’ আঞ্চলিক পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক খুরশীদ আলম বলেন, নবীনগরে বিদ্যুতের মোট চাহিদা ১২ মেগাওয়াট। সরবরাহ করা হয় অর্ধেকেরও কম। সন্ধ্যার পর মাত্র ৪ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ থাকে।ইউএনও নাজিম উদ্দীন সঞ্চারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে খুব দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গতকাল দুপুরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কাছে সঞ্চারকলিপি দিয়েছে শ্রীমঙ্গলের বাসিন্দারা। এর আগে একটি মিছিল শ্রীমঙ্গল পৌর এলাকা এবং সদর ইউনিয়নের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। সচেতন শ্রীমঙ্গলবাসীর ব্যানারে সঞ্চারকলিপি দেন ছাত্র ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি জাবেদ ভূঁইয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহামঞ্চদ আবুল হাসান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ প্রমুখ।