বিদ্যুতের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরে গতকাল সোমবার বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছেন হাসননগর এলাকার মানুষ। সরকারি কলেজের সড়কে বেলা একটায় এই মানববন্ধন হয়। এতে এলাকাবাসীর সঙ্গে কলেজের হোস্টেলের ছাত্রীরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার থেকে হাসননগর এলাকার একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় পূরবী এলাকার একাংশ, হাসননগর এলাকার সদর হাসপাতালের আশপাশ, পূর্ব সুলতানপুর ও কলেজ রোড এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বারবার যোগাযোগ করার পরও বিদ্যুৎ বিভাগের লোকজন কোনো কাজ করছেন না। গত শনিবার ট্রান্সফরমারটি মেরামতের জন্য সিলেটে পাঠানো হয়েছে। এখনো সেটি মেরামত করে আনা হয়নি। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন স্থানীয় মোজাহিদুল ইসলাম, আকিফুজ্জামান রিপন, আবু তাহের; কলেজ শিক্ষার্থী আবু সালেহ, শান্তা ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম।