বিদ্যুতের দাবিতে মোমবাতি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বুধবার রাতে মোমবাতি মিছিল বের করা হয়। এতে স্থানীয় তিন শতাধিক মানুষ অংশ নেন। বুধবার রাত আটটার দিকে লোডশেডিং থাকা অবস্থায় মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহরের গোডাউন মোড়ে পথসভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন আকতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক। মিছিলের আয়োজক শাহিনুর রহমান জানান, বাগমারার লোকজন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে।