বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে ও রাতে এ এলাকায় পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে। মঙ্গলবার সারা দিন বিদ্যুৎ না থাকায় রাত ৮টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন। এ সময় তাঁরা কয়েকটি বেঞ্চ ভাঙচুর করেন। পরে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাসের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করেন।