বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী মহাসড়ক গতকাল সোমবার তিন ঘণ্টা অবরোধ করে রাখেন গ্রাহকেরা। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে সহস্রাধিক গ্রাহক মিছিল নিয়ে বাংলাবাজারে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। বেলা সোয়া ১১টায় নোয়াখালী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিপেটা করে গ্রাহকদের ছত্রভঙ্গ করে দেয়।গ্রাহকদের অভিযোগ, বাংলাবাজার এলাকার বিদ্যুৎ লাইনে ২৪ ঘণ্টার মধ্যে দু-তিন ঘণ্টাও ঠিকমতো বিদ্যুৎ থাকে না।নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সবুজ কান্তি আচার্য বলেন, ৩৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁকে সর্বোচ্চ আট মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। এতে লোডশেডিং করা ছাড়া কোনো উপায় নেই।