বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। উপজেলার খোকসা বাসস্ট্যান্ডে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী ওই অবরোধ ও বিক্ষোভে শতাধিক মানুষ যোগ দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও থানার ওসি আক্কাস আলী ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের ব্যাপারে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।