বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের দায়ভার জনগণের ওপর চাপানোর জন্য আওয়ামী লীগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে গতকাল শুক্রবার এ সভা হয়। মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান সভায় সভপতিত্ব করেন।