বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে কয়েকটি বাম সংগঠন। গতকাল শুক্রবার এসব সংগঠন রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে।বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সমাবেশে বিদ্যুতের দাম বাড়ানোকে বেআইনি ও অনৈতিক বলে অ্যাখ্যা দেন বাম নেতারা। সিপিবির নেতা আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকির সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন আবদুস সালাম, বাচ্চু ভুঁঁইয়া প্রমুখ। সমাবেশ থেকে ২৫ সেপ্টেম্বর পিডিবি কার্যালয় ঘেরাও এবং ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের দাম কমানো এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।