বিদ্যুতের দাম বাড়ানোর বিপক্ষে সিপিবি-বাসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ বন্ধের দাবিতে আগামী ২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এই পদক্ষেপকে ‘গণবিরোধী’ দাবি করে দল দুটি এর বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে ওই নেতারা বলেন, জনমত উপেক্ষা করে গত পাঁচ বছরে এই সরকার ছয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল। বাগাড়ম্বর করে বিদ্যুৎ উৎপাদনের কথা প্রচার করলেও সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞপ্তি।