বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) চিঠি দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ—গণশুনানিতে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো। তবে তাদের এ দাবি সম্পর্কে কিছু ভাবছে না বিইআরসি। গণশুনানিতে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গত ২৫ মার্চ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে গত ৩০ মার্চ বিইআরসিকে আলাদাভাবে ওই চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, বিদ্যুতের দাম বাড়ানোর যে আদেশ বিইআরসি দিয়েছে, তাতে ভোক্তাদের মতামতের প্রতিফলন ঘটেনি।