বিদ্যুতের দাম বাড়িয়ে জীবনযাত্রার ব্যয়কে আরও উসকে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম আবারও বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জামায়াতে ইসলামী, ইসলামিক পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টিসহ রাজনৈতিক দল ও সংগঠন।দলগুলোর নেতারা বিবৃতি ও মিছিল-সমাবেশে বলেছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে অতিষ্ঠ মানুষের মুখে আরেকবার চপেটাঘাত করেছে সরকার।সিপিবি: সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশেষজ্ঞদের পথনির্দেশনা উপেক্ষা করে সরকার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু করে দেশের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করেছে। এর দায় জনগণ নিতে পারে না।বিবৃতিতে বিদ্যুতের অপচয় রোধ, বিদ্যুতের বিলাসিতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, জ্বালানি পণ্যের ওপর কর প্রত্যাহার করে বিত্তবান জনগোষ্ঠীর ওপর করারোপ ও জনগণের লুণ্ঠিত সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানান সিপিবির নেতারা।বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে আজ শনিবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সিপিবি।জামায়াত: বিদ্যুতের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়, সরকার বিদ্যুতের দাম প্রতি ইউনিট পাইকারি ২৮ পয়সা ও সাধারণ গ্রাহক পর্যায়ে ৩০ পয়সা বাড়ানোর অন্যায় সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বর্তমান সরকারের ৩৮ মাসে বিদ্যুতের দাম পাঁচবার বাড়ানো হলো। সরকার বিদ্যুতের উৎপাদন বাড়ানোর বুলি আওড়ালেও বিদ্যুৎসেবার মান বাড়েনি। লোডশেডিং কমেনি, বরং সারা দেশেই লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। ইসলামী আন্দোলন: দলটির আমির ও চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিম এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতার তিন বছরে পাঁচবার বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি সরকারের সাম্রাজ্যবাদী নীতির বহিঃপ্রকাশ।গণতান্ত্রিক বিপ্লবী পার্টি: বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি। সমাবেশে দলের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, সরকার ও আওয়ামী লীগের নেতারা বিদ্যুৎ উৎপাদনের গালভরা বুলি জনগণকে শোনাচ্ছেন। অথচ গ্রীষ্ম না আসতেই রাজধানীসহ সারা দেশে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্য নেতারা পানি-বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।এ ছাড়া ন্যাপ-ভাসানীও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদ জানিয়েছে।