বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষকে দরিদ্রতর করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের সম্পদ দেশি-বিদেশি লুটেরাদের হাতে তুলে দিয়ে সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের দাম বাড়িয়ে দেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রতর করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন।জেলা কমিটির আহ্বায়ক কমরেড ইদ্রিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নুরুল আলম, কমরেড সমির পাল, করিম উল্লাহ, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন, শম্ভুনাথ চক্রবর্তী, অনিল দত্ত, শংকর বড়ুয়া, রিদুয়ান আলী, অংচিং মারমা প্রমুখ।আনু মুহাম্মদ বলেন, শুধু কমিশনের টাকা নেওয়ার জন্য জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশি কোম্পানিগুলোর হাতে দেশের খনিজ ও জাতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে।