বিদ্যুতের দাম বৃদ্ধি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন। ছবি: প্রথম আলো
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন। ছবি: প্রথম আলো

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে দলের নেতা কর্মীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান বক্তারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য অনিল বিশ্বাস ও জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদস্য ইসরাউল হক, হাফিজুর রহমান, ইউনুস তালুকদার, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, জাতীয় কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টির শহর কমিটির নেতা খবির শিকদার, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক শ্যামল শর্মা প্রমুখ।