বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক পরিষদ এ কর্মসুচি পালন করে।টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকাল সাড়ে ১০টায় ওই মানববন্ধন শুরু হয়ে এক ঘণ্টা চলে। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। বক্তব্য দেন পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দিন সিদ্দিকি, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আতিক, শিক্ষক নেতা মো. বসির উদ্দিন ও পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম। বক্তারা একই বছরে কয়েবার বিদ্যুতের দাম বাড়ানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন।