বিদ্যুতের দাম ৭.৫১ শতাংশ বাড়ানোর পক্ষে বিইআরসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাম ৮.৫৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে পশ্চিম অঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানি। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ৭.৫১ শতাংশ দাম বাড়ানো যৌক্তিক বলে মত দিয়েছে। কোন সংস্থার দাম কতটা বাড়বে সে সিদ্ধান্ত পরে জানাবে বিইআরসি।
আজ মঙ্গলবার বিকেলে পশ্চিম অঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি হয়। এর আগে বিইআরসির কার্যালয়ে পিডিবি ও বিইআরসির মূল্যায়ন কমিটির প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে।
গণশুনানিতে বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি বিদ্যুতের দাম ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ানো যৌক্তিক হতে পারে বলে মন্তব্য করেছে।