বিদ্যুতের নকল তারের কারখানা তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুতের নকল তার তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তিন ভাইকে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ৩২ লাখ টাকার নকল তার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আদালত পরিচালনা করেন রাজশাহীর নির্বাহী হাকিম শিমুল আক্তার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পুঠিয়া উপজেলার মৃত ওমর আলী মৃধার ছেলে এমদাদুল হক (৪০), জাহাঙ্গীর আলম (৩৮) ও দেলোয়ার হোসেন (৩৬)। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী র্যা বের কোম্পানি কমান্ডার মেজর জামান জানান, গতকাল রোববার বেলা দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের ‘এবি কেব্লস’ নামে অনুমোদিত তার তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এসব নকল তার জব্দ করা হয়।