বিদ্যুতের প্রি পেইড মিটার রিচার্জ করা যাবে ঘরে বসে
প্রি-পেইড মিটার গ্রাহকেরা ঘরে বসেই রিচার্জ করার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে তাঁরা মুঠোফোনে এসএমএস, বিকাশ, ক্রেডিট কার্ড, স্ক্র্যাচ কার্ড ব্যবহার করে মিটার রিচার্জ করতে পারবেন।
গতকাল রোববার রাজধানীর আবদুল গণি রোডের বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিতরণকারী পাঁচটি সংস্থার সঙ্গে আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মতবিনিময় সভায় এ কথা বলা হয়।
সভায় আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে প্রি-পেইড মিটার গ্রাহকদের মুঠোফোনে এসএমএস, বিকাশ, ক্রেডিট কার্ড, স্ক্র্যাচ কার্ড ব্যবহার করে মিটার রিচার্জ করার পদ্ধতি উপস্থাপন করা হয়। এতে পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রি-পেইড মিটারিং প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে এ ব্যবস্থা চালু হতে পারে।