বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় বাবাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন নজরুল ইসলাম (৩২) নামের এক যুবক। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের দোপাথর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হারিছ মিয়া (৬০)।
পুলিশ ও লোকজন জানান, হারিছ মিয়া কৃষিকাজ ও ছেলে নজরুল কাঠমিস্ত্রির কাজ করেন। ছেলের বিয়ের পর মূল বাড়ির পাশে ছেলেকে আলাদা ঘর তুলে দেন তিনি। নিজ বাড়িতে নজরুল প্রায় সব সময়ই উচ্চ শব্দে গান শোনেন। এতে অতিষ্ঠ প্রতিবেশীরা হারিছ মিয়ার কাছে অভিযোগ করেন। ছেলেকে কয়েকবার নিষেধও করেন হারিছ মিয়া। কিন্তু ছেলে কথা না শোনায় সপ্তাহ খানেক আগে নজরুলের ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেন বাবা। গতকাল ছেলের ঘরসংলগ্ন কৃষিজমিতে হারিছ মিয়াকে নজরুল ধারালো অস্ত্র দিয়ে কোপান।