বিদ্যুতের সাবস্টেশনের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠিতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের কাজ দ্রুত সমাপ্ত করা ও উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার উপজেলার মিয়ারহাট বন্দর এলাকার বিদ্যুতের গ্রাহকেরা মানববন্ধন পালন করেছে। উপজেলার উত্তর কৌরিখাড়া পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।মানববন্ধন শেষে স্থানীয় সাংসদ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বরাবরে সঞ্চারকলিপি পাঠানো হয়।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ স্বরূপকাঠি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার জানান, সাবস্টেশনের নির্মাণকাজ যাতে দ্রুত সময়ে সমাপ্ত হয়, তার জন্য চেষ্টা চলছে।