বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে গত পাঁচ বছরে দেশের বিদ্যুতের উৎপাদন দ্বিগুণের বেশি বৃদ্ধি পেল। ২০০৯ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল সাড়ে তিন হাজার মেগাওয়াটের কম।
বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সাড়ে আট হাজার মেগাওয়াটের বেশি। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হলে ওই পরিমাণ বিদ্যুৎ এখন উৎপাদন করা যায়।
বর্তমানে গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির পাশাপাশি বোরো সেচের মৌসুম চলছে। ফলে সার কারখানাগুলো বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়েছে।