বিদ্যুত্, জ্বালানি খাতে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শিহি গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। বাসস।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএইর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের সঙ্গে আমরা যোগাযোগ বাড়াতে চাই।’
বেলজিয়ামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত পিয়েরে ভিসেন গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন।