প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী উচ্চবিদ্যালয়ে বিদ্যুত্- সংযোগ দেওয়ার দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও কারিগরি শাখা চালু রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৮৫। আট বছর ধরে জেনারেটরের মাধ্যমে বিদ্যালয়ে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। ব্যয়বহুল এই ব্যবস্থায় কারিগরি শাখার ট্রেডগুলোর জন্য পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ করা যাচ্ছে না। এ কারণে শিক্ষার্থীরা বিদ্যুত্-সংযোগের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেছে।এ ব্যাপারে আকবর আলী বলেন, ‘পল্লী বিদ্যুত্ যেভাবে লাইন টেনে বিদ্যালয়ে বিদ্যুত্ সংযোগ দিতে চাইছে তাতে আমার বড় ধরনের ক্ষতি হয়। অন্যদিক দিয়ে নিলে আমার কোনো আপত্তি নেই।’