বিদ্যুত্ সরবরাহে সেচকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কয়েক মাস বিদ্যুত্ সরবরাহে সেচকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেচে বিদ্যুত্ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কি না, হলে তাত্ক্ষণিকভাবে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনটি স্তরে নিবিড় পরিবীক্ষণ চালানো হবে।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, বিদ্যুত্-সচিব মো. আবুল কালাম আজাদ এবং বিদ্যুত্ ও জ্বালানি, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সেচে বিদ্যুত্ সরবরাহের জন্য শহর-নগরে লোডশেডিং হলেও তা মেনে নিতে সবার কাছে আমরা অনুরোধ জানাই। তবে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বিদ্যুত্ উত্পাদন বাড়বে। তখন লোডশেডিং কমবে।’