বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে না.গঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, গ্যাস ও পানিসংকট নিরসনের দাবিতে গতকাল সোমবার বিকেলে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা সভা ও বিক্ষোভ মিছিল করেছে। শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি। বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির দুলাল সাহা, হিমাংশু সাহা, নিখিল চন্দ্র দাস, আবু আল ইউসুফ খান, অজয় চৌধুরী প্রমুখ। সভায় সংগঠনের নেতৃত্বে ১৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।দাবিগুলো হলো: তিতাস ও হবিগঞ্জের গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বৃদ্ধি, পেট্রোবাংলার কর্তৃত্বাধীন ১২টি বন্ধ কূপ থেকে গ্যাস উত্তোলন ও চালু করা, কয়লাকে গ্যাসে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার, বিদেশি কোম্পানির আওতাধীন গ্যাসক্ষেত্রগুলোতে অনুসন্ধান, বড়পুকুরিয়ার কয়লা উত্তোলন, বিদ্যুৎকেন্দ্রসহ সব কেন্দ্র মেরামত, ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দান, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ মোট ১৬ দফা দাবি পেশ করা হয়।