প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর প্রক্রিয়া বন্ধ না করলে কঠোর আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতারা।
গতকাল মঙ্গলবার নগরের বাগবাড়ি এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা এ হুঁশিয়ারি দেন। অবস্থান কর্মসূচিতে সিলেট ও সুনামগঞ্জ শাখার নেতারা একাত্ম হন।
বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। নেতারা বলেন, ‘কোম্পানি করলেই প্রতিরোধ করা হবে।’
কর্মসূচি চলাকালে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট জেলা শাখার সভাপতি শুকুর আহমেদের সভাপতিত্বে সমাবেশে কার্যকরী সভাপতি মো. বাবুল মিয়া বক্তব্য দেন। সমাবেশ থেকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার একই সময় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।