প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের তেররশিয়া এলাকায় ১০ এমভি ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল ওদুদ। উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয় ১২ কোটি টাকা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।
চিকিৎসা ক্যাম্প
ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে সুবিধাবঞ্চিত গ্রামবাসীর জন্য গত বৃহস্পতিবার সকালে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালাসহ আশপাশের কয়েকটি গ্রামের দরিদ্র রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস ও এইচবিএস এজি পরীক্ষা, ব্লাড গ্রুপিংসহ অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হয়। গাজীপুর প্রতিনিধি।