প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গত রোববার দুপুরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ উপকেন্দ্রটির উদ্বোধন করেছেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন এ উপকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি ৮৪ লাখ টাকা। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি