বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলার দিন গত বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছয় হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।পিডিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় পাঁচ হাজার ৪২০ মেগাওয়াট, সাড়ে ছয়টায় পাঁচ হাজার ৯০৬ এবং সাতটায় ছয় হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।