বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড, ৮৭৭৬ মেগাওয়াট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ বুধবার রাত আটটার দিকে। এ সময় ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি দেশের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে পিডিবির পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী রাতে প্রথম আলোকে বলেন, আজ দেশে সর্বোচ্চ ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, বর্তমান মহাজোট সরকারের সময়ে এর আগে এ বছরের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল। গত বছরের ১৩ আগস্ট সর্বোচ্চ ৮ হাজার ১৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল।