বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবি আদিবাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী পল্লিগুলোতে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডাইংপাড়া মোড়ে আদিবাসীরা এ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তৃতা করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিমল চন্দ্র রাজোয়ার, গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, গোদাগাড়ী উপজেলার ২১০টি আদিবাসী পল্লির ২০০টিতেই বিদ্যুৎ নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে এখানে। পাশাপাশি গ্রামগুলোতে চলাচলের জন্য যে কাঁচা রাস্তা রয়েছে, তা চলাচলের অনুপযোগী। এসব কারণে পিছিয়ে পড়া আদিবাসীরা আরও বেশি পিছিয়ে পড়ছে। বক্তারা জরুরি ভিত্তিতে এসব সমস্যা সমাধানের দাবি জানান।