বিদ্যুৎ ও পুঁজিবাজার উন্নয়নে ১০০ কোটি ডলার দেবে এডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার উন্নয়নে এডিবি ৭০ কোটি এবং অর্থবাজার, বিশেষ করে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় ৩০ কোটি ডলার দেবে।