বিদ্যুৎ ও পৌর কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী ও দিরাই পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল লোক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত আটটার দিকে মিছিল নিয়ে ৩০-৩৫ জন লোক থানা রোডে উপজেলা বিদ্যুৎ প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা উপজেলা পরিষদ রোডে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালায়।

বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেন গতকাল বিকেলে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের কয়েক জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কয়েক দিন ধরেই লোকজন নিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করে যাচ্ছি। এ জন্য বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।’ সোমবার রাত আটটার দিকে একদল লোক কার্যালয়ে হামলা চালিয়ে মূল্যবান কাগজপত্র তছনছ করে। আসবাব, টেলিভিশন, দরজা-জানালা এবং বঙ্গবন্ধু  ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। বিভিন্ন নথিপত্র কার্যালয়ের বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরী বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দেখি ৩০-৪০ জন লোক বিদ্যুৎ প্রকৌশলীর বিরুদ্ধে মিছিল দিয়ে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। এ সময় আমি ভেতরে ছিলাম। তারা পরিকল্পিতভাবেই এ ঘটনাটি ঘটিয়েছে বলে আমি মনে করি।’

পৌরসভার মেয়র আজিজুর রহমান বলেন, ‘বিদ্যুতের অজুহাত দেখিয়ে একদল লোক উদ্দেশ্যমূলকভাবে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালায়। আজই (মঙ্গলবার) পরিষদের বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।