বিদ্যুৎ ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগান নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনের বিদ্যুৎ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় হয়েছে। পাটগ্রাম উপজেলা স্কাউটসের উদ্যোগে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা স্কাউটসের সম্পাদক এ বি এম ফজলুল হক ও সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।