বিদ্যুৎ ক্যাম্প সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আলোর পথে আরও এগিয়ে’ স্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশন মাঠে চার দিনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গত মঙ্গলবার রাতে হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের যৌথ উদ্যোগে এ বিদ্যুৎ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউএনও ও উপজেলা স্কাউটসের সভাপতি এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক গোলাম মোর্শেদ সরোয়ার প্রমুখ। ২৬টি বিদ্যালয়ের ৪০ জন স্কাউট এ ক্যাম্পে অংশ নেয়।